মূল অংশে যান
কোম্পানি ও প্রতিষ্ঠানের জন্য

আপনার টিম শিখবে নিজেদের কাজ দিয়েই

AI, সেলস, লিডারশিপ আর প্রোডাক্টিভিটির ওপর হাতে-কলমে সেশন। আপনার অফিসে বা অনলাইনে, আপনার প্রতিষ্ঠানের আসল কাজ আর লক্ষ্য মাথায় রেখে সাজানো।

  • উদাহরণ আপনার কাজ থেকেই

    অনুশীলন সাজাই আপনার প্রতিষ্ঠানের প্রক্রিয়া, ডেটা আর আটকে থাকা সমস্যা দিয়ে। সেশন শেষে টিমের হাতে থাকে সোমবার থেকেই কাজে লাগানোর মতো কিছু।

  • অফিসে, অথবা অনলাইনে

    আপনার অফিসে এসে নিই, বা অনলাইনে। ভাষা বাংলা, ইংরেজি, অথবা দুটো মিলিয়ে, আপনার টিম যেভাবে স্বচ্ছন্দ।

  • সেশনের পরেও কাজে লাগে

    প্রত্যেক অংশগ্রহণকারী পান চেকলিস্ট, টেমপ্লেট আর একটা অ্যাকশন প্ল্যান, যাতে শেখাটা মিটিংরুমেই থেমে না থাকে।

পাঁচটা ট্রেনিং, পাঁচ রকম দরকারে

প্রতিটাই আপনার টিমের মতো করে বদলে নেওয়া যায়। চাইলে দুটো মিলিয়ে একদিনের প্রোগ্রামও করা যায়।

  • নেতৃত্বে AI: কোথায় লাভ, কোথায় ঝুঁকি

    কাদের জন্য: এমডি, সিইও, পরিচালক আর বিভাগীয় প্রধান

    কোন কাজে AI সত্যিই সময় আর টাকা বাঁচায়, কোথায় ঝুঁকি, আর পুরো প্রতিষ্ঠানে কীভাবে ধাপে ধাপে চালু করবেন। হুজুগ বাদ দিয়ে সোজা হিসাব।

    টিম যা নিয়ে ফিরবে

    • আপনার প্রতিষ্ঠানে AI কাজে লাগানোর সুযোগের তালিকা, লাভের আন্দাজসহ
    • ডেটা আর গোপনীয়তা রক্ষা করে AI ব্যবহারের নীতিমালার খসড়া
    • প্রথম ৯০ দিনের বাস্তবায়ন পরিকল্পনা
    সময়: ২–৪ ঘণ্টাঘণ্টাপ্রতি ৳৫০,০০০ থেকেএটার প্রস্তাব চান →
  • টিমের রোজকার কাজে AI

    কাদের জন্য: অফিসের যেকোনো বিভাগের টিম

    লেখা, রিপোর্ট, হিসাবের বিশ্লেষণ, মিটিং নোট, কাস্টমার সাপোর্ট: প্রতিদিনের কাজ AI দিয়ে দ্রুত আর নির্ভুল করার হাতে-কলমে সেশন।

    টিম যা নিয়ে ফিরবে

    • প্রতিটা বিভাগের জন্য তৈরি প্রম্পট আর ওয়ার্কফ্লো
    • কোম্পানির তথ্য নিরাপদ রেখে AI ব্যবহারের নিয়ম
    • সেশনেই নিজের একটা কাজ AI দিয়ে শেষ করে দেখা
    সময়: ৩–৬ ঘণ্টাঘণ্টাপ্রতি ৳৩০,০০০ থেকেএটার প্রস্তাব চান →
  • AI দিয়ে সেলস আর মার্কেটিং

    কাদের জন্য: সেলস, মার্কেটিং আর কাস্টমার টিম

    কনটেন্ট, বিজ্ঞাপন, লিড ফলো-আপ আর কাস্টমারের প্রশ্নের উত্তর। কম খরচে বেশি অর্ডার আনার কৌশল, যেখানে AI আপনার টিমের সহকারী।

    টিম যা নিয়ে ফিরবে

    • এক মাসের কনটেন্ট আর বিজ্ঞাপনের পরিকল্পনা
    • লিড থেকে অর্ডার পর্যন্ত ফলো-আপের স্ক্রিপ্ট
    • কোন সংখ্যাগুলো দেখলে বুঝবেন কৌশলটা কাজ করছে
    সময়: ৩–৪ ঘণ্টাঘণ্টাপ্রতি ৳৩০,০০০ থেকেএটার প্রস্তাব চান →
  • দায়িত্ব নেয় এমন টিম গড়া

    কাদের জন্য: ম্যানেজার আর টিম লিডার

    কাজ ভাগ করে দেওয়া, জবাবদিহি, কাজের ওয়ান-অন-ওয়ান আর পরিষ্কার লক্ষ্য। যাতে প্রতিটা সিদ্ধান্ত আপনার টেবিলে এসে আটকে না থাকে।

    টিম যা নিয়ে ফিরবে

    • কাজ বুঝিয়ে দেওয়ার (ডেলিগেশন) সহজ একটা কাঠামো
    • সাপ্তাহিক মিটিং আর KPI-র টেমপ্লেট
    • কঠিন আলাপ গুছিয়ে, সম্মান রেখে বলার কৌশল
    সময়: ২–৪ ঘণ্টাঘণ্টাপ্রতি ৳২৫,০০০ থেকেএটার প্রস্তাব চান →
  • কম চাপে বেশি কাজ: ফোকাস আর এনার্জি

    কাদের জন্য: ব্যস্ত পেশাজীবী আর পুরো টিম

    মিটিং, মেসেজ আর ফোনের ভিড় সামলে আসল কাজে সময় দেওয়ার অভ্যাস। সঙ্গে ক্লান্তি কমিয়ে দিনভর মনোযোগ ধরে রাখার বাস্তব উপায়।

    টিম যা নিয়ে ফিরবে

    • সপ্তাহ পরিকল্পনার সহজ একটা পদ্ধতি
    • মনোযোগ নষ্ট করে এমন জিনিস কমানোর নিয়ম
    • টিমের জন্য মিটিং আর মেসেজের নিয়মকানুন
    সময়: ২–৩ ঘণ্টাঘণ্টাপ্রতি ৳২০,০০০ থেকেএটার প্রস্তাব চান →

যেভাবে কাজ হয়

  1. ০১

    ছোট একটা আলাপ

    ২০ মিনিটের কলে জেনে নিই আপনার লক্ষ্য, টিমের অবস্থা আর কোথায় আটকে আছেন।

  2. ০২

    লিখিত প্রস্তাব

    সূচি, সময়, ফরম্যাট আর মোট খরচ লিখে পাঠাই। দেখে নিয়ে তবেই সিদ্ধান্ত।

  3. ০৩

    হাতে-কলমে সেশন

    আপনার অফিসে বা অনলাইনে। কম বক্তৃতা, বেশি অনুশীলন।

  4. ০৪

    পরের ধাপ

    টেমপ্লেট, চেকলিস্ট আর অ্যাকশন প্ল্যান পৌঁছে যায় সবার হাতে।

প্রস্তাব চেয়ে নিন

কয়েকটা তথ্য দিন। আমাদের টিম যোগাযোগ করে একটা ছোট আলাপের সময় ঠিক করবে।

দাম কীভাবে ঠিক হয়

ঘণ্টাপ্রতি ৳২০,০০০ থেকে ৳৫০,০০০, ট্রেনিংয়ের ধরন অনুযায়ী। চূড়ান্ত দাম ঠিক হয় অংশগ্রহণকারীর সংখ্যা, সেশনের দৈর্ঘ্য আর কতটা নিজেদের মতো করে সাজাতে হবে তার ওপর। প্রস্তাবে সব খরচ পরিষ্কার লেখা থাকে।

  • নেতৃত্বে AI: কোথায় লাভ, কোথায় ঝুঁকি৳৫০,০০০
  • টিমের রোজকার কাজে AI৳৩০,০০০
  • AI দিয়ে সেলস আর মার্কেটিং৳৩০,০০০
  • দায়িত্ব নেয় এমন টিম গড়া৳২৫,০০০
  • কম চাপে বেশি কাজ: ফোকাস আর এনার্জি৳২০,০০০

hello@growreer.com

কতজন অংশ নেবেন
কোথায়

এই তথ্য শুধু আপনার সাথে যোগাযোগের জন্য।

প্রায়ই যা জানতে চান

সেশন কি আমাদের প্রতিষ্ঠানের মতো করে সাজানো হয়?

হ্যাঁ। প্রস্তাব পাঠানোর আগে আপনার টিমের কাজ আর লক্ষ্য জেনে নিই, তারপর উদাহরণ আর অনুশীলন সেভাবেই সাজাই।

একসাথে কতজন অংশ নিতে পারেন?

হাতে-কলমে কাজের জন্য ১০ থেকে ৪০ জনের দল সবচেয়ে ভালো কাজ করে। বড় প্রতিষ্ঠানের জন্য কয়েকটা ব্যাচে ভাগ করে নিই।

অফিসে আসবেন, নাকি অনলাইনে?

দুটোই হয়। কোথায়, কবে আর কোন ভাষায়, সেটা প্রস্তাবেই লেখা থাকে।

পেমেন্ট আর ইনভয়েস কীভাবে হয়?

প্রস্তাব চূড়ান্ত হলে প্রতিষ্ঠানের নামে ইনভয়েস পাঠাই। কীভাবে পরিশোধ করবেন, সেটাও তাতে লেখা থাকে।