যে কাজে AI সত্যিই সময় বাঁচায়
৯টা লেসন· ৭ মিনিট· শুরু থেকে
AI শেখা মানে প্রোগ্রামিং শেখা নয়। এখানে শিখবেন ChatGPT-র মতো টুলকে কীভাবে ঠিক কাজ বুঝিয়ে দিতে হয়: ইমেইল, রিপোর্ট, কাস্টমারের উত্তর, পরিকল্পনা। প্রতিটা লেসন শেষ হয় নিজের কাজে করে দেখার মতো একটা টাস্ক দিয়ে।
AI নিয়ে কথা অনেক, অথচ সত্যিই সময় বাঁচে খুব কম মানুষের। পার্থক্যটা টুলে নয়, পদ্ধতিতে। চার সপ্তাহের একটা পরিকল্পনা, যা যেকোনো পরিচিত AI সহকারীর সাথে চলে।
হ্যাক হওয়া ফেসবুক পেজ বা হাতছাড়া মোবাইল ওয়ালেট ফিরে পেতে সপ্তাহ লেগে যায়, আর ততদিন বিক্রি থেমে থাকে। ঠেকাতে লাগে কয়েকটা সহজ অভ্যাস, একবার করলেই চলে।
আপনার প্রতিষ্ঠানের কাজ আর উদাহরণ দিয়ে সাজানো ট্রেনিং, অফিসে বা অনলাইনে।
না। এই কোর্সগুলো কাজের জন্য, প্রোগ্রামারদের জন্য নয়। ফোন বা কম্পিউটারে ChatGPT খুলতে পারলেই শুরু করতে পারবেন।
হ্যাঁ। পুরো কোর্স বাংলায়, উদাহরণ বাংলাদেশের অফিস আর ব্যবসা থেকে। টুলের বাটন আর মেনু যেমন ইংরেজিতে থাকে, তেমনই দেখানো হয়।
হ্যাঁ। কর্পোরেট ট্রেনিংয়ে আপনার প্রতিষ্ঠানের নিজের কাজ দিয়েই AI শেখানো হয়, অফিসে এসে বা অনলাইনে।