সাহায্য
সাধারণ প্রশ্নের উত্তর। না পেলে আমাদের লিখুন।
কেনা আর পেমেন্ট
কীভাবে পেমেন্ট করব?
বিকাশ, নগদ, রকেট বা কার্ডে, EPS-এর নিরাপদ পেমেন্ট পেজের মাধ্যমে। পেমেন্ট যাচাই হলেই কোর্স আপনার অ্যাকাউন্টে চলে আসে।
টাকা কেটেছে কিন্তু কোর্স পাইনি
সাধারণত কয়েক মিনিটের মধ্যে চলে আসে। ৩০ মিনিটেও না এলে অর্ডার নম্বরসহ আমাদের লিখুন, আমরা সাথে সাথে দেখব।
শেখা আর অ্যাক্সেস
কতদিন কোর্স দেখতে পারব?
কেনা কোর্স আজীবন দেখতে পারবেন, আর ১২ মাস নতুন আপডেট পাবেন।
মোবাইলে চলবে?
হ্যাঁ। Growreer আগে ফোনের জন্য বানানো। ধীর নেটে ভিডিও নিজে থেকে মান কমিয়ে চলে।
Grow AI আর চ্যাট
Grow AI কি ফ্রি?
হ্যাঁ, প্রতিদিন কয়েকটা প্রশ্ন ফ্রি। দিনের সীমা শেষ হলে পরের দিন আবার জিজ্ঞেস করতে পারবেন।
লাইভ চ্যাটে কে উত্তর দেন?
Growreer টিমের মানুষ। চলে গেলেও সমস্যা নেই, একই ব্রাউজারে ফিরে এলে উত্তর পাবেন।
রিফান্ড
পছন্দ না হলে টাকা ফেরত পাব?
কেনার ৭ দিনের মধ্যে, কোর্সের ৩০%-এর কম দেখে থাকলে, পুরো টাকা ফেরত দেব।
আর কিছু জানতে চাইলে লিখুন