মূল অংশে যান
সেলস ও মার্কেটিং

সেলস ও মার্কেটিং, হাতে-কলমে

বিক্রি বাড়াতে সবসময় বিজ্ঞাপনে বেশি টাকা লাগে না। এখানে শিখবেন কাস্টমার আসলে কী চায়, অফার কীভাবে সাজাতে হয়, আর ফেসবুক, মেসেঞ্জার বা দোকানে আসা মানুষকে কীভাবে ক্রেতায় বদলাতে হয়।

কাদের জন্য

  • অনলাইনে বা দোকানে পণ্য বিক্রি করেন এমন উদ্যোক্তা
  • সেলস আর মার্কেটিং টিমের সদস্য ও ম্যানেজার
  • যাঁরা বুস্টে খরচ করছেন, কিন্তু অর্ডার বাড়ছে না

এই বিষয়ের কোর্স

সব কোর্স দেখুন

লাইভ ওয়ার্কশপ

পড়ে দেখুন

পুরো টিমকে শেখাতে চান?

আপনার প্রতিষ্ঠানের কাজ আর উদাহরণ দিয়ে সাজানো ট্রেনিং, অফিসে বা অনলাইনে।

কর্পোরেট ট্রেনিং দেখুন

সাধারণ প্রশ্ন

ফেসবুক মার্কেটিং কি এখানে শেখানো হয়?

হ্যাঁ, তবে শুধু বুস্ট বাটন নয়। কোন পোস্ট বিক্রি আনে, মেসেজের উত্তর কীভাবে দিলে অর্ডার হয়, আর কোথায় টাকা খরচের দরকার নেই, সেটাই মূল বিষয়।

ছোট বা নতুন ব্যবসার জন্য কি কাজে লাগবে?

হ্যাঁ। প্রতিটা লেসনের টাস্ক নিজের পণ্য আর কাস্টমার নিয়ে করবেন, তাই ব্যবসা ছোট হলেও সরাসরি কাজে লাগে।

সেলস টিমের জন্য আলাদা ট্রেনিং আছে?

হ্যাঁ। কর্পোরেট ট্রেনিংয়ে আপনার সেলস টিমের আসল কাস্টমার আর কাজের ধরন দিয়ে সেশন সাজানো হয়।